ব্রেকিং নিউজ
পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪
×

মোঃ মাইনুল হক : বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৪/২/২০২৪, ১০:১৩:০৪ PM

পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধি কল্যান ট্রাস্ট এর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ও প্রতিবন্ধি সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের আয়োজনে মটবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে কেককাটা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবন্ধি সমাবেশ হয়।

পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধি কল্যান ট্রাস্ট এর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ও প্রতিবন্ধি সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের আয়োজনে মটবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে কেককাটা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবন্ধি সমাবেশ হয়।

ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধি কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি  ও সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস্কর ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান লস্কর অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রতিবন্ধিদের অভিভাবক খ্যাত কে এম আরিফুজ্জামান তুহিন।

সম্মানিত অতিথি ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যপক শেখ রুহুল কুদ্দুস,বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।


সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শিবশংকর রায়,নির্মল কুমার অধিকারী, সহকারী অধ্যাপক অবঃ মোঃ শফিকুল ইসলাম। সম্পাদক মিলন রায়চৌধুরী।গৌর মণ্ডল।ব্যংক কর্মকর্তা বিকাশেন্দু সরকার, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, নুর আলী মোড়ল, হারান চন্দ্র অধিকারী,পঞ্চানন সরকার, প্রশান্ত সরকার, প্রশান্ত রায়, সিধার্থ মল্লিক, পিন্টু ধর, আশিষ বিশ্বাস।

আলোচনা সভা পূর্বে ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ সকল অতিথিদেন ব্যাজ পরিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে গদাইপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে প্রায় ২শজন প্রতিবন্ধী অংশ গ্ৰহন করেন এবং ট্রাস্ট্রের পক্ষ থেকে তাদেরকে যাতয়াত ভাতাসহ সকল সুবিধা প্রদান করা হয়।